মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
জাতীয় নির্বাচনকে সামনে রেখে কর্ম কৌশল প্রণয়নে আগৈলঝাড়ায় উপজেলা যুবলীগের প্রথম বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে কর্ম কৌশল প্রণয়নে আগৈলঝাড়ায় উপজেলা যুবলীগের প্রথম বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,
দলের নেতা-কর্মীদের সু-সংগঠিত রেখে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে কৌশল বাস্তবায়নের মাধ্যমে বরিশাল-১ আসনে নৌকার একমাত্র প্রার্থী জাতির পিতার ভাগ্নে, বর্তমান এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহকে বিজয়ী করে স্মর্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।চলতি বছরের ৩১ মার্চ পূর্নাঙ্গ কমিটি অনুমোদনের পরে সংগঠনের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হলো।

উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

তিন ঘন্টার রুদ্ধদার বর্ধিত সভায় প্রধান অতিথি আবু সালেহ মো. লিটন দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনকে সামনে রেখে করণীয় কর্ম-কৌশলের বিষয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
বিশেষ বর্ধিত সভায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সহ-সভাপতি আবদুল্লাহ লিটন, যুগ্ম সম্পাদক ফয়জুল সেরনিয়াবাতসহ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

সভায় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা ছাড়াও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, ছাত্রলীগের সাবেক নেতা মিঠুন বিশ^াসসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।####

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com