শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সাঈদীর মৃত্যুতে শোক, সারাদেশে ছাত্রলীগের ৬৮ নেতাকর্মী বহিষ্কার

সাঈদীর মৃত্যুতে শোক, সারাদেশে ছাত্রলীগের ৬৮ নেতাকর্মী বহিষ্কার

স্টাফ রিপোর্টার:

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় সারাদেশে বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগের আরও ৬৮ নেতাকর্মীকে। একই কারণে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় আট ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়। সংগঠনের আদর্শ পরিপন্থি কাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ নেতাকর্মীকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতাকর্মীর মধ্যে জেলার কসবা উপজেলার ৭ জন, আখাউড়া উপজেলার ৪ জন, সরাইল উপজেলার ৪ জন এবং আশুগঞ্জ ও নবীনগর উপজেলার একজন করে রয়েছেন।

জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির সই করা পৃথক চারটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামেদ হুসাইন মেহেদী ও সাধারণ সম্পাদক রেমি হাসান ইমন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুটিবিলা ইউনিয়ন ছাত্রলীগের ৯ নেতাকে বহিষ্কার করা হয়।

এদিকে বুধবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়।

বুধবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ তারেককে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেয়ায় পাবনায় ছাত্রলীগের ৭ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বিষয়টি নিশ্চিত করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com