বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
বিশ্ব আলোকচিত্র দিবসে রাজধানীতে শোভাযাত্রা

বিশ্ব আলোকচিত্র দিবসে রাজধানীতে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব আলোকচিত্র দিবস আজ ১৯ আগস্ট। সারাবিশ্বে ঘটা করে পালিত হয় দিনটি। বাংলাদেশেও আলোকচিত্রী এবং আলোচিত্রবিষয়ক সংগঠনগুলো দিনটি পালন করেছে।

দিসবটি উপলক্ষে শনিবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন রাখেন দেশের বিশিষ্ট আলোকচিত্রী ও সংগঠকরা।

সোসাইটির সভাপতি আশফাক আহমেদ, স্থায়ী কমিটির সভাপতি ও বিশিষ্ট প্রবীণ আলোকচিত্রী নাফিস আহমেদ নাদভি, সহ সভাপতি ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক জাকিরুল মাজেদ কনক, বেগার্টের প্রধান ইমতিয়াজ আলম বেগ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর শাঁওজাল, আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, আক্কাস মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা জাতীয় পর্যায়ে আলোকচিত্রবিষয়ক পাঠদান শুরু এবং সম্মিলিতভাবে বাংলাদেশের আলোকচিত্রকলাকে সমৃদ্ধ করার আহ্বান জানান।

১৮৩৯ সালের ৯ জানুয়ারি ফরাসি বিজ্ঞান একাডেমি (এফএএস) ড্যাগুয়্যারোটাইপ ফটোগ্রাফিক পদ্ধতি উদ্ভাবনের কথা জানায়। একই বছর ১৯ আগস্ট ফরাসি সরকার এই পদ্ধতিকে বিশ্বের জন্য উন্মুক্ত হিসেবে ঘোষণা করে। সেই দিনটিকে স্মরণ করে প্রতিবছর ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে পালিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com