শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ব্রিকসের পরিধি বাড়ানোর আহ্বান জিনপিংয়ের

ব্রিকসের পরিধি বাড়ানোর আহ্বান জিনপিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক:

ন্যায্য বিশ্ব ব্যবস্থা গঠনে বিশ্বের উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কোনো ‘ব্লক দ্বন্দ্ব’ তৈরির শক্তি প্রতিযোগিতার ইচ্ছা চীনের নেই জানিয়ে তিনি বলেন, আধিপত্যবাদ চীনের ডিএনএতে নেই। খবর-আল জাজিরার।

 

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের শুরুতে মঙ্গলবার এক বিজনেস ফোরামে তার পক্ষে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন দেশটির বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

শি জিনপিংকে উদ্ধৃত করে তিনি বলেন, সব বাধা মাড়িয়ে ব্রিকস এগিয়ে যাবে- চীনের প্রেসিডেন্ট এই আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘যতই বাধা আসুক না কেন, ব্রিকস এগিয়ে যাবেই।’

 

শি জিনপিং আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের সময়ে বিশ্ব এবং ইতিহাসের পরিবর্তনগুলো এমনভাবে উদ্ভাসিত হচ্ছে, যা আগে কখনো হয়নি এবং এটি মানবসমাজকে একটি জটিল সন্ধিক্ষণের দিকে নিয়ে যাচ্ছে।’

 

চীন ইতিহাসের সঠিক পথে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে আছে। তারা বিশ্বাস করে, সবার মঙ্গলের জন্য একটি ন্যায়সঙ্গত বৈশ্বিক পথ অনুসরণ করা উচিত।

 

এর আগে ওয়াং ওয়েনতাও শীর্ষ সম্মেলনের আয়োজক দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে দেখা করেন। বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন।

 

সম্মেলনে ব্রিকসভুক্ত পাঁচ দেশ ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এবারের সম্মেলন থেকেই জোটটিতে নতুন সদস্য যুক্তের ঘোষণা আসতে পারে। ৪০টিরও বেশি দেশ এরই মধ্যে ব্রিকসের সদস্য হওয়ার আবেদন করেছে। এটিই এবারের ব্রিকস সম্মেলনের প্রধান আকর্ষণ।

 

২০০১ সালে যাত্রা শুরু করে ব্রিকস। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো এর সদস্য। ব্রিকস সদস্য হওয়ার পর সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক যোগাযোগ ব্যাপক হারে বৃদ্ধি পায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com