শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

নতুন কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্কঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১৪ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে অনশন করবে বিএনপি। সোমবার (৯ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপির আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার। সমাবেশ  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দেশের জনগণ ক্ষমা করবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কথা শুনলে মনে হয় আমরা রাজতন্ত্রে আছি। তিনি দেশের মালিক।সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে শান্ত হন। এখনো বুঝতে পারছেন না, আপনাদের জন্য কী অপেক্ষা করছে। ইতিহাস ভুলে যাবেন না। এই দেশে ইয়াহিয়া পারেননি, এরশাদ পারেননি। আপনারাও পারবেন না।’ তিনি বলেন, গ্রেপ্তার সাজা দিয়ে আমাদের রুখে দেওয়া যাবে না। বিএনপি এখন জেগে উঠেছে এবং সরকারের পতনের জন্য মরণপণ আন্দোলন করছে। সরকারকে পরাজিত না করা পর্যন্ত খালেদা জিয়ার সৈনিকেরা ক্ষান্ত হবেন না।সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামসহ আরও অনেকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com