শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
নোয়াখালীতে চার ইউপি সদস্যের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নোয়াখালীতে চার ইউপি সদস্যের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবুল কালাম আজাদ, গোলাম কুদ্দুস মিন্টু, আহসান উল্যাহ ও হানিফ শেখের বিরুদ্ধে সরকারি সুবিধা প্রদানের নামে জনগনের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাদের বহিষ্কারপূর্বক আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়– মিছিল করেছে ইউনিয়নবাসী।বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে পাঁচ সহ¯্রাধিক সাধারণ নারী-পুরুষ এই মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।এসময় ইউপি সদস্য আবুল কাশেম,আবু তাহের, রায়হান পাটোয়ারী ও শেফালী বেগমসহ ভুক্তভোগী সাধারণ মানুষ বক্তব্য রাখেন।বক্তারা বলেন, আবুল কালাম আজাদ, গোলাম কুদ্দুস মিন্টু, আহসান উল্যাহ ও হানিফ শেখ ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে শালিস বাণিজ্য, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, টিউবওয়েল স্থাপন, জন্ম নিবন্ধন, ভিজিডি, ভিজিএফ ও ১৫ টাকা দরের চালের কার্ড প্রদানসহ সরকারি বিভিন্ন সুবিধা প্রদানের জনসাধারণের কাছ থেকে ২ হাজার থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। এছাড়া এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তোলে মাদক ব্যবসা, বালু উত্তোলন ও নানা অনিয়ম-দুর্নীতি করে আসছেন।
সম্প্রতি তাদের এসব অনিয়মের বিরুদ্ধে আমাদের জনপ্রিয় চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম প্রতিবাদ করে এলাকায় এলাকায় মাইকিং করে সরকারি সুবিধা প্রদানে কোন ধরনের আর্থিক লেন-দেন করতে জনসাধারণকে নির্দেশ প্রদান করেন এবং মাদক, জুয়া, ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেন। চেয়ারম্যানের এই প্রতিবাদকে কেন্দ্র করে ওই দুর্নীতিবাজ ইউপি সদস্যরা চেয়ারম্যানরে বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ দায়ের করে অপপ্রচার চালাচ্ছে।বিক্ষোভকারীরা ইউপি চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিমের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ দায়ের ও অপপ্রচারের প্রতিবাদ জানান।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com