সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

কাশিমপুর কারাগারে দুই কয়েদির মৃত্যু

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

 গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আকরাম হোসেন ও নজরুল ইসলাম ফরাজী নামে দুইজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।সোমবার (১৬ অক্টোবর) রাতে তারা দু’জনই কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেননজরুল ইসলাম ফরাজী বাগেরহাটের মোড়লগঞ্জ থানার দানসাগর গ্রামের ওয়াজেদ আলী ফরাজীর ছেলে। আকরাম হোসেন ময়মনসিংহের কোতয়ালি থানার মির্জাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।জানা গেছে, নজরুল ইসলাম ফরাজী সাভার থানার একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-২) প্রায় ২০ বছর ধরে বন্দী ছিলেন। রোববার মধ্যরাতে তিনি বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই তাকে কারারক্ষীদের প্রহরাধীনে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে রাখা হয়। সোমবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে আকরাম হোসেন নারী ও শিশু নির্যাতন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। তিনি সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আমিরুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্ত এবং কারাবিধি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com