শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

গাজীপুরে ২ ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরে ২ ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধিঃ আব্দুল মোমিন: গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন বাঙ্গাল গাছ এলাকায় দুই ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে।শুক্রবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে।নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা এলাকার আবুল কাশেমের দুই ছেলে শফিকুল ইসলাম (৩২) ও শুক্কুর আলী (২৮)।পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন বাঙ্গাল গাছ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শফিকুল ইসলাম ও শুকুর আলীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তবে কে বা কারা তাদেরকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে।একটি মামলায় শফিকুল ইসলাম ও তার ছোট ভাই শুক্কুর আলী কারাগারে বন্দি ছিল। গত মঙ্গলবার (১৭ অক্টোবর) দুই ভাই কারাগার থেকে জামিনে মুক্তি পায়।গাজীপুর মেট্রোপলিটনের সহকারী কমিশনার (এসি-সদর জোন) মো. ফাহিম আসজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com