শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিমানে শিশুকে কোলে নিয়ে আদর করলেন প্রধানমন্ত্রী

বিমানে শিশুকে কোলে নিয়ে আদর করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বেলজিয়াম ভ্রমণকালে বিমানে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে যাত্রীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। মঙ্গলবার দিবাগত রাতে ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে প্রধানমন্ত্রী বিমানের যাত্রী ও ফ্লাইট ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন।২৪ অক্টোবর মধ্যরাতে সাংবাদিক ইয়াসিন কবির জয় তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী বিমানের প্রতিটি যাত্রীর সঙ্গে হেঁটে হেঁটে কথা বলেন।শিশুদের সঙ্গে মজা করে কথা বলা ছাড়াও প্রধানমন্ত্রী বয়স্কদের জড়িয়ে ধরে তাদের কুশল জানতে চান। এ সময় তিনি একটি ছোট এক শিশুকে কোলে নিয়ে আদর করেন। অনেকেই মোবাইল ফোন বা ক্যামেরা হাতে নেন ছবি তোলার জন্য। অনেক যাত্রীকে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে, নারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করেন।

 

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com