বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে মিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে মিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আবু সোহেল ইয়েন: বিএনপি-জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মিরপুরে ঢাকা ১৪ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু মাননীয় সাংসদ ঢাকা ১৪ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
এ সময় মাননীয় সাংসদ বলেন, বিএনপি-জামাত যেন সাধারণ জনগনের জান মালের ক্ষতি না করতে পারে এজন্য আমরা ঢাকা ১৪ আসনের আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বদা সোচ্চার থাকবো।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সর্বদা বদ্ধপরিকর। বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ সাধারণ মানুষ প্রত্যাক্ষান করেছে। মানুষ ঘর থেকে বের হয়ে গেছে, মানুষের জীবন যাপন স্বাভাবিকভাবে চলছে। তারা ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশ করার কথা বলে সহিংসতা করে মানুষ হত্যা করেছে, অসংখ্য মানুষকে আহত করেছে, বাসে আগুন দিয়েছে, এসব করে কি ক্ষমতায় আসতে পারবে? তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করছে আর বিএনপি মানুষ হত্যায় কাজ করছে। আমরা রাজপথে থেকে বিএনপি-জামায়াতকে প্রতিহত করব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com