শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
প্রিমিয়ার লিগ যে কারণে অবিশ্বাস্য

প্রিমিয়ার লিগ যে কারণে অবিশ্বাস্য

খেলা ডেস্ক: এই ম্যাচে কারও জেতা ভালো হতো না। যা হয়েছে সেটাই ভালো।’

কথাটা জেমি ক্যারাঘারের। স্টামফোর্ড ব্রিজে কাল চেলসি-ম্যানচেস্টার সিটি পাল্টাপাল্টি গোলে এমনই এক জমজমাট ম্যাচ খেলেছে যে সাবেক লিভারপুল তারকা বলেই ফেলেছেন, ‘প্রিমিয়ার লিগ তার সেরা রূপে।’

প্রিমিয়ার লিগের সেরা মানের ম্যাচটিতে চেলসি-সিটি দুই দলই করেছে চারটি গোল। এর মধ্যেই প্রথমার্ধে ২-২, দ্বিতীয়ার্ধেও ২-২। লিগ ইতিহাসে পঞ্চম আর ২০০৯ সালের পর প্রথমবারের মতো এক ম্যাচে চারটি সমতাসূচক গোল দেখল প্রিমিয়ার লিগ। ম্যাচে দুজন গোল করেছেন তাঁর সাবেক ক্লাবের বিপক্ষে, আর দুই দল পেয়েছে দুটি পেনাল্টি।

লিগের ১২তম রাউন্ডের ম্যাচটিতে ২৫ মিনিটে আর্লিং হলান্ডের পেনাল্টি গোলে এগিয়ে যায় সিটি। চার মিনিট পরই চেলসির সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ড গড়ে দলকে সমতায় ফেরান থিয়াগো সিলভা। ৩৭ মিনিটে চেলসি ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিটিরই সাবেক খেলোয়াড় রাহিম স্টার্লিংয়ের গোলে। তবে বিরতির আগে সিটিকে সমতায় ফেরান মানুয়েল আকাঞ্জি।

প্রথমার্ধের এই গোলধারা বজায় থাকে দ্বিতীয়ার্ধেও। ৪৭ মিনিটে সিটিকে দ্বিতীয়বার ম্যাচে এগিয়ে দেন হলান্ড। এবারের লিগে এটি তাঁর ১৩তম গোল। সিটির এবারের এগিয়ে থাকা ছিল ২০ মিনিটের জন্য। ৬৭ মিনিটে নিকোলাস জ্যাকসন এনে দেন চেলসির ৩-৩ সমতার গোলটি।

ম্যাচের এই জায়গা থেকে চেলসি তৃতীয়বার পিছিয়ে পড়ে দুর্ভাগ্যে। ৮৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া রদ্রির শট সিলভার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়। তবে হাল না-ছাড়া চেলসি যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রুবেন দিয়াজের ফাউলের সুবাদে পেনাল্টি পেয়ে যায়। সফল স্পট কিকে চেলসিকে ৪-৪ সমতার গোল এনে দেন সেপ্টেম্বরে সিটি থেকে চেলসিতে আসা কোল পালমার।

ঘরের মাঠে এমন একটি ম্যাচ খেলার সময়টিকে চেলসি কোচ মরিসিও পচেত্তিনোর মনে হয়েছে ‘দুর্দান্ত সন্ধ্যা’। এমন ম্যাচ উপহার দেওয়ার কারণেই প্রিমিয়ার লিগ সেরা বলে মন্তব্য তাঁর, ‘এ কারণেই প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে অবিশ্বাস্য লিগ। সবাই এমন একটা দুর্দান্ত ম্যাচে নিজের ছাপ রাখতে চেয়েছে। সবাই বলছে, কী জমজমাট ম্যাচই না হয়েছে। ম্যানচেস্টার সিটি এখন বিশ্বের সেরা ক্লাব, আর তাদের বিপক্ষে তিন পয়েন্টের জন্য সাহস দেখিয়েছে এবং প্রচেষ্টা চালিয়ে গেছে চেলসি।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com