শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ঈদগাঁও উপজেলার প্রথম ইউএনও হলেন সুবল চাকমা

ঈদগাঁও উপজেলার প্রথম ইউএনও হলেন সুবল চাকমা

ডেস্ক প্রতিবেদন: কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে সুবল চাকমাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম সংস্থাপন শাখা কতৃক বিগত ১০ নভেম্বর জারিকৃত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি পার্বত্য খাগড়াছড়ি জেলার কৃতি সন্তান।

দ্রুত সময়ে এ আদেশে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। দেরিতে হলেও নবগঠিত এ উপজেলার জন্য পূর্ণাঙ্গ নির্বাহী কর্মকর্তা নিয়োগে আদেশ জারি করায় উপজেলার প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে বলে সর্বসাধারণ অভিমত প্রকাশ করেছে। উল্লেখ্য, কক্সবাজার সদর উপজেলা থেকে পৃথক হয়ে পাঁচ ইউনিয়ন নিয়ে নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রশাসনিক কার্যক্রমের শুরু থেকেই কক্সবাজার সদর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়াকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব অর্পণ করা হয়।সেই থেকে আন্তরিকতার সহিত প্রায় বছরাধিককাল যাবত তিনি ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়ীত্ব পালন করে আসছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com