শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে হাত গেলো আত্মহত্যার চেষ্টারত নারীর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে হাত গেলো আত্মহত্যার চেষ্টারত নারীর

রিফাত আন নাবিল প্রতিবেদন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে হাত হারিয়েছেন এক নারী। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের শিমরাইলকান্দি এলাকায় শেফালী বেগম (৩৫) নামের এই নারী আত্মহত্যার জন্য একটি মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিলে এই দুর্ঘটনা ঘটে। আহত শেফালী বেগম সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামের সালাউদ্দিনের স্ত্রী।

আহত নারী ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের সদস্যদের জানান, তিনি ট্রেনের নিচে আত্মহত্যা করতে গিয়েছিলেন। শেফালী বেগমের স্বামী সালাউদ্দিন জানান, আমাদের দুইটি সন্তান নিয়ে সুখে-শান্তিতেই সংসার চলছিল। তবে সম্প্রতি আমার স্ত্রী কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন, প্রায়ই আত্মহত্যার কথা বলতেন। কি কারণে ছিল তা বলেননি। সকালে স্থানীয় বাজারে ঔষধ আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়।

এরপর তাকে খুঁজাখুজি করে পাওয়া যাচ্ছিল না। দুপুরের দিকে জানতে পারি সে ট্রেনে কাটা পড়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হাতেম আলী ভূইয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনে ওই নারী কাটা পড়ে। পরে দমকল বাহিনীর সহায়তায় আমরা উদ্ধার করে হাসপাতালে তাকে পাঠিয়েছি। তার মাথায় আঘাত লেগেছে এবং ডান হাত ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com