শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মুঠোফোনে ইংরেজি বুলিতে হাজারো ডলার কামানো

মুঠোফোনে ইংরেজি বুলিতে হাজারো ডলার কামানো

মুঠোফোনে কল দিয়ে প্রথমে হয়তো জানতে চাইবে আপনি ‘ফেমিনিস্ট’ (নারীবাদী) কি না। আবার হয়তো সরাসরি হাজার হাজার ডলার কামানোর প্রস্তাব দেবে। সবই বলবে ইংরেজিতে। কয়েক সেকেন্ড কথা হলেই এগুলো ভুয়া বলে মনে হবে। মুঠোফোন নম্বরে ফিরতি কল দিলে সেটা যাবে না।

রাষ্ট্রায়ত্ত টেলিটকসহ অন্যান্য মোবাইল অপারেটরের নম্বর থেকে সম্প্রতি এ ধরনের ফোনকল পাচ্ছেন অনেক গ্রাহক।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রামিসা ইসলামের কাছে একই দিনে দুবার দুটি ভিন্ন টেলিটক নম্বর থেকে এমন ফোনকল আসে। প্রথমবার ইংরেজিতে জানতে চাওয়া হয়, তিনি ফেমিনিস্ট (নারীবাদী) কি না।

 

রামিসা প্রথম আলোকে বলেন, উদ্ভট কল বুঝতে পেরে তিনি কেটে দেন। আরেকটি নম্বর থেকে আবার কল এলে তিনি ইংরেজি জানেন কি না, জানতে চাওয়া হয়। এবারও তিনি কেটে দেন। পরে দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়।

সম্প্রতি এই প্রতিবেদকের কাছেই একটি টেলিটক নম্বর থেকে এমন কল আসে। কল ধরলে কোনো কিছু জানতে না চেয়ে সরাসরি ইংরেজিতে একজন বলতে থাকেন, ‘আমার কল করার কারণ হচ্ছে, অনলাইনে এমন চাকরি আছে, যেখানে আপনি দিনে ২ হাজার ডলার আয় করতে পারবেন।’

ফোন করা ব্যক্তির পরিচয় জানতে চাইলেই কল কেটে দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই ফিরতি কল করলে নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমানকে ফোন করা হয়। বার্তা পাঠানো হয়। তবে সাড়া পাওয়া যায়নি।

মোবাইল অপারেটর রবি নম্বর থেকেও এ ধরনের কল পাওয়ার কথা জানিয়েছেন বেশ কয়েকজন। তাঁদেরও একই অভিজ্ঞতা। ইংরেজিতে কথা বলে তাঁদের কাজের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়। পরে নম্বর বন্ধ পাওয়া যায়।

 

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম প্রথম আলোকে বলেন, ধোঁকা দিয়ে (স্পুফিং) প্রতারণা বা হয়রানিমূলক কল করলে প্রযুক্তিগত কারণে অনেক সময় ব্লক করা সম্ভব হয় না। এ ধরনের কল প্রতিরোধে সবচেয়ে বেশি প্রয়োজন গ্রাহক সচেতনতা।

এ ধরনের কল পাওয়া অন্তত সাতজন প্রথম আলোকে বলেন, ডলার কামানোর ‘অফার’ দিয়ে বলা হয়, এ কাজে যুক্ত হতে হলে কিছু নথিপত্র (ডকুমেন্টস) লাগবে। কখনো হয়তো তারা লিংক দেয়।

লোভনীয় প্রস্তাবের ফাঁদ পেতে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তবে ইদানীং এই ধরনের ফোনকলের সংখ্যা বেড়েছে বলে গ্রাহকদের কাছ থেকে জানা যায়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিব মো. নূরুল হাফিজ প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে কোনো সংস্থা থেকে সহযোগিতা চাওয়া হলে তাঁরা দেখবেন। পাশাপাশি অপারেটরদের সঙ্গে কথা বলবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com