শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলে নিষিদ্ধ হতে যাচ্ছে আল জাজিরা

ইসরায়েলে নিষিদ্ধ হতে যাচ্ছে আল জাজিরা

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিষিদ্ধ করার জন্য আইন পাস করেছে ইসরায়েল। সোমবার (১ এপ্রিল) ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এই আইনটি ৭০-১০ ভোটে পাস হয়। এই আইন ইসরায়েলে বিদেশি সংবাদমাধ্যমের কার্যালয় বন্ধ করার মতো ক্ষমতা দেয়।

সংবাদ সংস্থা এএফপির এক বরাতে জানানো হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিলটি নেসেটে পাস করার আহ্বান জানান।

এর পাশাপাশি তিনি অবিলম্বে আল জাজিরা বন্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

মূলত ইসরায়েলি বাহিনী ও গাজার শাসকগোষ্ঠী হামাসের চলমান যুদ্ধে সংবাদ প্রকাশের অভিযোগেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে আল জাজিরার বিরুদ্ধে। ইসরায়েল অভিযোগ করে, হামাসের পক্ষে সংবাদ প্রকাশ করছে আল জাজিরা।

গত ১৫ অক্টোবর ইসরায়েলের তথ্য ও যোগাযোগমন্ত্রী শালোমা খারহি অভিযোগ করেছিলেন, চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রথম সারির সংবাদমাধ্যমটি নিয়মিত হামাসঘেঁষা সংবাদ পরিবেশন করে যাচ্ছে, যা ইসরায়েলের নিরাপত্তার ক্ষেত্রে বিপদের কারণ হয়ে উঠতে পারে।

ইসরায়েলের সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন, শিগগিরই এ ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে সরকার।

উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আল জাজিরার সম্প্রচার এবং স্থানীয় কার্যালয় বন্ধে বিল পাস করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com