শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পালালেন ঝিনাইদহের দুর্নীতিবাজ ডিসি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পালালেন ঝিনাইদহের দুর্নীতিবাজ ডিসি

মোঃ উজ্জ্বল বিশ্বাস, ঝিনাইদহ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ছুটি নিয়ে পালিয়েছেন ঝিনাইদহের দুর্নীতিবাজ দালাল জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। রোববার দুপুরে জেলা প্রশাসকের ব্যাপক দুর্নীতি,লুটপাট, দলীয়করণ,নিয়োগ বাণিজ্য, গোপাল গঞ্জের নাম ভাঙানো, ঘুষ বাণিজ্য ও অন্তর্র্বতীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগে বৈষম্য বিরাধী ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এ সময় তারা জেলা প্রশাসকের বিরুদ্ধে চক্ষু হাসপাতালে নিয়োগ বাণিজ্য,জেলা প্রশাসকের দপ্তরে নিয়োগ বাণিজ্য, ইটভাটা থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ গ্রহনসহ আরো কিছু সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। ছাত্রদের এক দফা জেলা প্রশাসকের পদত্যাগের কঠোর দাবির কাছে পরাজিত হয়ে এসএম রফিকুল ইসলাম তাৎক্ষণিক তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল থেকে পালিয়ে যান। এ সময় ছাত্রদেরকে আনন্দ মিছেল করতে দেখা যায়। তারা জানান এখন পর্যন্ত উপজেলা প্রশাসন সহ যে সমস্ত পদে স্বৈরাচার শেখহাসিনার দালালরা পদ দখল করে বসে আছে তাদেরকে সরে যেতে হবে তা না হলে কঠোর আন্দোলন করে বিদায় করা হবে।
আন্দোলন চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রতœা খাতুন, এসএম সোমেনুজ্জামান সোমেন, মুশফিকুর রহমান মানিক, শাহেদ আহমেদ, ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু এবং আব্দুস সালাম বক্তব্য রাখেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com