শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে  আনোয়ার হোসাইন (হৃদয়)-এর প্রতিবেদন:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৬২ বছরের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ পাওয়া ব্যক্তির নাম মফিজুল ইসলাম হাওলাদার। তিনি ওই গ্রামের মরহুম মুনসুর হাওলাদারের ছেলে। পেশায় মফিজুল দিনমজুর ছিলেন। পুলিশের প্রাথমিক পাওয়া তথ্য মতে, মানসিক সমস্যা ও পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারেন তিনি। স্থানীয়রা জানান, স্ত্রী এবং সন্তানসহ পাঁচ সদস্যের সংসার ছিল মফিজুলের।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বাড়ি-সংলগ্ন বনায়নের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মফিজুলের লাশ দেখতে পায় পরিবারের লোকজন ও এলাকাবাসী। তাদের ধারণা সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: নাজমুল হাসান বলেন, প্রাথমিক তথ্যমেত দেড় বছর ধরে তার মানসিক সমস্যা ছিল। বিভিন্ন সময় পরিবারের লোকজন আটকে রাখছে তাকে। পারিবারিক কলহ ছিল। এসব কারণে হয়ত সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। এই রিপোর্ট পেলে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com