শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মাঝ আকাশে বিমানের ভেতরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশি

মাঝ আকাশে বিমানের ভেতরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশি

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে হংকং যাওয়ার পথে ফ্লাইটের ভেতরে এক বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে। ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় ৪৭ বছর বয়সী ওই যাত্রী আকস্মিকভাবে ঢলে পড়েন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী ওই বাংলাদেশি যাত্রী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের ঢাকা থেকে হংকংগামী ফ্লাইটে অজ্ঞান হওয়ার পর মারা যান। হংকং পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে আসা ফ্লাইট সিএক্স৬৬২-তে ওই ব্যক্তি জ্ঞান হারিয়ে নিচে পড়ে যান। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তারা খবর পান। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলেও জানিয়েছে হংকং পুলিশ।

অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টায় ঢাকা থেকে রওনা দেয় এবং বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকংয়ে পৌঁছায়। তবে বাংলাদেশি ওই যাত্রীর নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে চলতি মাসের শুরুর দিকে হংকং থেকে মুম্বাইগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে টেক অফের কিছুক্ষণ আগে একজন জার্মান যাত্রী অজ্ঞান হয়ে ঢলে পড়ার পর মারা যান। মূলত তিনি ঢলে পড়ার পর বিমানের ক্রুরা ৭১ বছর বয়সী ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিতে ছুটে আসেন। পরে হাসপাতালে নেওয়ার পর লোকটিকে মৃত ঘোষণা করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com