মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউটিউব সদর দপ্তরে গুলি : নারী হামলাকারী নিহত

ইউটিউব সদর দপ্তরে গুলি : নারী হামলাকারী নিহত

ভিশন বাংলা ডেস্ক: ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের সদর দপ্তরে একজন নারী বন্দুকধারী হামলা চালিয়েছে বলে পুলিশ বলছে।

 পরে ওই নারী বন্দুকধারীকে নিহত অবস্থায় পায়া যায়।। সে নিজের গুলিতেই মারা গেছে বলে পুলিশ বলছে।

গুলিতে অন্তত ৩ জন আহত হয়েছে, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করে গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা দিগি¦দিক পালাতে শুরু করে। এরপর পুলিশ সদর দপ্তরের চারদিকে অবস্থান নেয়।

বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে, যদিও তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।

ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, ইউটিউব কার্যালয়ে গোলাগুলির খবর পেয়ে তারা একটি তদন্ত শুরু করেছে।

ইউটিউবের কার্যালয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। মানুষজনকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ভবন থেকে দ্রুত পালাতে গিয়েও অনেকে আহত হয়েছে।

স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা যাচ্ছে যে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছে।

ইউটিউবের এ কার্যালয়ে প্রায় ১ হাজার ৭০০ কর্মী কাজ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com