শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ আবারো বাড়ল জ্বালানি তেলের দাম ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
ঢামেকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

ঢামেকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাকপ্রতিবন্ধী এক নারীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালের বাথরুমে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্বপন (২৮) নামে এক যুবককে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো. মোসলেহ উদ্দিন জানান, বহিরাগত স্বপন বাকপ্রতিবন্ধী ওই নারীকে বাহির থেকে হাসপাতালের পুরাতন ভবনে আনে। পরে নিচে বাথরুমে নিয়ে তার ওপর শারীরিক নির্যাতন চালায়।

পরে ওই নারীর চিৎকারে লোকজনসহ আনসার সদস্যরা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আনসার সদস্যরা এক যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে শাহবাগ থানা পুলিশে দিয়েছি।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, নারী নির্যাতনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ওই নারীর ডাক্তারি পরীক্ষা হবে। এর পরই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com