শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
মান্দায় সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার

মান্দায় সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার

বাগমারা প্রতিনিধি সিদ্দিক আলী

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একজনসহ ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বাদলঘাটা গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে মেহেফুজুল আলম সুমন (৩৫), বিলকরিল্যা গ্রামের সাইফুল ইসলাম (২৫) এবং রাজশাহীর বাগমারা উপজেলার করখন্ড খাজুর গ্রামের সাগর আলী (২৩), রাজু আহমেদ (২২) ও সুজন আলী (২৩)।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একাধিক চাঁদাবাজি মামলার আসামি মেহেফুজুল আলম সুমনকে শনিবার রাতে কুসুম্বা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মনসুর রহমান আরও বলেন, গতকাল শনিবার রাতে ফেরিঘাট এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে সাগর, রাজু ও সুজনকে আটক করা হয়। ৯৯৯ থেকে ফোন পেয়ে এ অভিযান দেয় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আজ রোববার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com