মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হজ নিবন্ধন শেষ : এখনও সাত সহস্রাধিক কোটা শূন্য

হজ নিবন্ধন শেষ : এখনও সাত সহস্রাধিক কোটা শূন্য

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর পবিত্র হজ গমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার (৫ এপ্রিল)। ধর্ম মন্ত্রণালয়ের বেধে দেয়া সময়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৬ হাজার ৩৩৯ জন নিবন্ধন করেছেন। তবে নির্ধারিত সময়ের পর এখনও ৭ হাজার ২০০টি কোটা শূন্য রয়েছে।

জানা গেছে, নির্দিষ্ট সময়ে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১০ হাজার ২৪০ জনসহ মোট নিবন্ধিত হজগমনেচ্ছুর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৩৩৯ জন।

চলতি বছর হজে বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার ও সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ হজযাত্রী হজ পালন করতে সৌদি যাওয়ার কথা রয়েছে। তন্মধ্যে বেসরকারি ব্যবস্থাপনার হজ গাইড ও মোনাজ্জেম ছাড়া হজ গমনেচ্ছুদের জন্য নির্ধারিত কোটা ১ লাখ ১৬ হাজার ৬০০ এবং সরকারি ব্যবস্থাপনায় হজে গাইড ও রাষ্ট্রীয় খরচের হজযাত্রীর সংখা ছাড়া হজযাত্রীর নির্ধারিত সংখ্যা ছয় হাজার ৭৪০ জন।

সে হিসেবে বেসরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৫৫৯ জন ও সরকারি ব্যবস্থাপনায় ৬৪১ জনের কোটাসহ এখনও মোট শূন্য কোটার সংখ্যা ৭ হাজার ২০০।

চলতি বছর আগামী ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরুর কথা রয়েছে। এদিকে শূন্য কোটা পূরণে প্রাক নিবন্ধনকারীদের মধ্যে থেকে আবার নিবন্ধনে সময় দেয়া হবে কিনা ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

তবে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, চলতি বছর হজ নিবন্ধনের শূন্য কোটা পূরণে আগামী রোববার (৮ এপ্রিল) সিদ্ধান্ত নেয়া হবে। ওইদিন (রোববার) বলা যাবে আসলে কী হবে, তবে নতুন করে সুযোগ দেয়া হতে পারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com