মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
বিভিন্ন পরীক্ষায় জালিয়াতি চক্রের মূল হোতাসহ আটক ১০

বিভিন্ন পরীক্ষায় জালিয়াতি চক্রের মূল হোতাসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিভিন্ন পরীক্ষায় জালিয়াতি চক্রের মূল হোতাসহ ১০ সদস্যকে আটক করেছে। তারা সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় জালিয়াতি করত বলে জানা গেছে। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

ডিবি পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একটি বিশেষ ইলেকট্রনিক যন্ত্র দিয়ে তারা এসব জালিয়াতি করতো বলে জানা গেছে।

এ বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত উপ কমিশনার গোলাম সাকলাইন শিথিল গণমাধ্যমকে জানান, অভিযানের বিষয়ে শনিবার সকালে বিস্তারিত জানানো হবে। তবে, প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com