শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বর্তমান শিক্ষাব্যবস্থায় ফেল করা কঠিন: এরশাদ

বর্তমান শিক্ষাব্যবস্থায় ফেল করা কঠিন: এরশাদ

নিজস্ব প্রতিবেদক: আগের শিক্ষাব্যবস্থায় পাস করা কঠিন ছিল। কিন্তু বর্তমান শিক্ষাব্যবস্থায় ফেল করা কঠিন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জাতীয় পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

 হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, এখন তো আর নির্বাচন হয় না, হয় সিলমারা নির্বাচন। আমরা তো আর সিল মারতে পারি না। তাই সিলমারা বন্ধ করার জন্য শক্তি অর্জন করতে হবে। প্রতিটি ভোট কেন্দ্র সরব থাকতে হবে সিলমারা বন্ধ করার জন্য।

এরশাদ বলেন, মানুষ পরিবর্তন চায়। এভাবে মানুষ বাঁচতে পারে না। মানুষ আমাকে স্বৈরাচার বলে না। স্বৈরাচার বলেন আপনারা (আওয়ামী লীগ-বিএনপি)।

শিক্ষাব্যবস্থার সংকটের কথা তুলে ধরে এরশাদ বলেন, শিক্ষাব্যবস্থা নাই, শিক্ষাব্যবস্থা পচে গেছে। একজন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ভালোভাবে নিজের নামও লিখতে পারবে না। তাহলে এই জিপিএ-৫ দিয়ে কী হবে?

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com