মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

ডেস্ক নিউজ:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।

চার দিনের সরকারি সফরে আজ সোমবার (৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন ড. ইউনূস। এ সময় তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয় কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনাকল্পনা ছিল।

বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের এ সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে।

সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানাপোড়েন হলেও এ বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে আগামী ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের। তবে এবারের সফরে কোনো সমঝোতা স্মারক বা চুক্তি হচ্ছে না বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া ১২ জুন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। একই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড নেবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com