শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভয়াবহ সাইবার হামলা: ২ লাখ রাউটার আক্রান্ত!

ভয়াবহ সাইবার হামলা: ২ লাখ রাউটার আক্রান্ত!

ভিশন বাংলা ডেস্ক: আবারো বিশ্বের কয়েকটি দেশে ভয়াবহ সাইবার হামলা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের কম্পিউটারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে, বিভিন্ন দেশের অন্তত ২ লাখ রাউটার আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

সাইবার হামলায় ইরানের ডেটা সেন্টারও আক্রান্ত হয়। ডেটা সেন্টারের ওয়েবসাইট হ্যাক করে মার্কিন পতাকা রেখে সেখানে হুমকি দেওয়া হয়, ‘আমাদের নির্বাচনে বিশৃঙ্খলা করো না।’

জানা গেছে, নতুন এই সাইবার হামলায় বিশ্বের প্রায় ২ লাখ রাউটার ও ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ৫৫ হাজার ডিভাইস এবং চীনের ১৪ হাজার ডিভাইস আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়েছে ইরানের ৩৫০০ সুইচ।

এ বিষয়ে ইরানের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি-জাহরোমি জানান, হ্যাকাররা তাদের বেশ কয়েকটি সাইটে শুক্রবার রাতে হামলা চালায়। প্রায় কয়েক ঘণ্টাব্যাপী বিভিন্ন নেটওয়ার্ক সাইট বন্ধ করে দেয়।

তিনি জানান, হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ, ভারত ও যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, হ্যাকাররা গত বছরের জানুয়ারিতে বিশ্বের প্রায় ২০০টি দেশ সাইবার হামলা চালায়। সে সময় বেশ কয়েকটি দেশে একই সঙ্গে সাইবার আক্রমণ চালানো হয়েছিল।

সূত্র: ভয়েজ অব আমেরিকা

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com