মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চলে গেল সপ্তম শ্রেণির জারিফও, নিহত বেড়ে ৩৪

চলে গেল সপ্তম শ্রেণির জারিফও, নিহত বেড়ে ৩৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেল আরও এক শিক্ষার্থী—সপ্তম শ্রেণির ছাত্র জারিফ ফারহান (১৩)। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে।

জারিফ ফারহান মাইলস্টোন স্কুলের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায়। বাবা মো. হাবিবুর রহমানের দুই সন্তানের মধ্যে জারিফ ছিল ছোট। পরিবারসহ তারা উত্তরা ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে বসবাস করতেন।

জারিফের মৃত্যু নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জারিফের শ্বাসনালি দগ্ধ হওয়াসহ শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। সে লাইফ সাপোর্টে ছিল এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ডা. শাওন আরও জানান, “এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মারা গেছে ১৬ জন। বর্তমানে ভর্তি আছেন ৩৯ জন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা আইসিইউতে রয়েছেন।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫০ জন আহত হয়েছেন এবং ৩৪ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৪০ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ৮ জন ঢাকা সিএমএইচে এবং বাকিরা শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com