শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রুদ্ধদ্বার বৈঠক শেষে যে ঘোষণা দিলেন ট্রাম্প-পুতিন

রুদ্ধদ্বার বৈঠক শেষে যে ঘোষণা দিলেন ট্রাম্প-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

আলাস্কায় রুদ্ধদ্বার বৈঠক শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে বলেন, ‘সম্ভবত’ আবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। তখন পুতিন ইংরেজিতে উত্তর দেন, ‘পরবর্তী বার মস্কোতে’। খবর বিবিসির

সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগে ট্রাম্প বলেন, তারা প্রতি সপ্তাহে ‘হাজার হাজার মানুষের মৃত্যুর এই ধারা’ বন্ধ করবেন। তিনি বলেন, ‘আমার মতো প্রেসিডেন্ট পুতিনও সেটা চান।’

ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলন শেষ করার সময় পুতিনকে ধন্যবাদ জানান এবং তাকে ‘ভ্লাদিমির’ সম্বোধন করেন।

তিনি বলেন, ‘শিগগিরই আপনাদের সঙ্গে আবার কথা হবে। সম্ভবত শিগগিরই আবার দেখা হবে।’ জবাবে পুতিন ইংরেজিতে বলেন, ‘নেক্সট টাইম ইন মস্কো’।

এদিন আঙ্করেজের বৈঠক শেষে সংবাদ সম্মেলন শেষ হয়েছে কোনো প্রশ্নোত্তর পর্ব ছাড়াই। সংবাদ সম্মেলন শেষে ট্রাম্প ও পুতিন করমর্দন করেছেন, ছবি তোলার জন্য পোজ দিয়েছেন এবং তারপর মঞ্চ থেকে নেমে গেছেন। সামনে থাকা সাংবাদিকদের প্রশ্নগুলোর তারা কোনো জবাবই দেননি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com