মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিদেশের কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশের কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকার গঠনের এক বছর পর বিদেশে বাংলাদেশের সব, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্নভাবে ফোন করে বিশেষ এ নির্দেশনা দেওয়া হয়।

সূত্র জানায়, বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি নিশ্চিত করবেন। এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি আর থাকবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com