মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধিতে বিএসইসির পদক্ষেপ

বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধিতে বিএসইসির পদক্ষেপ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২৮ জুলাই ২০২৫ তারিখের ৭৫৭ নম্বর স্মারকলিপির প্রেক্ষিতে দেশের সকল বেসরকারি টিভি চ্যানেলে নির্দিষ্ট সময় ও ব্যবধানে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্ধারিত বিজ্ঞাপন বা নির্দেশিত প্রোগ্রাম প্রচারের অনুরোধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

(১৭ সেপ্টেম্বর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই বিষয়ে ১৪ আগস্ট ২০২৫ তারিখে মন্ত্রণালয়ের চিঠি-২ শাখা থেকে মো. ইয়ারুল হক স্বাক্ষরিত একটি পত্রে উল্লেখ করা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে “বিনিয়োগকারী সচেতন হোন”, “বিনিয়োগ নির্ভর সম্ভাব্য ঝুঁকি” ইত্যাদি বার্তা প্রচার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রচারযোগ্য ভিডিওগুলো দেখা যাবে http://www.finlitbd.com/bn/index.php এই ওয়েব ঠিকানায়।
চিঠিতে আরও বলা হয়, বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রেরিত ভিডিওসমূহ যথাসময়ে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com