শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ব্রাজিলে জেল ভেঙে পালানোর চেষ্টা করতে গিয়ে নিহত ২০

ব্রাজিলে জেল ভেঙে পালানোর চেষ্টা করতে গিয়ে নিহত ২০

ভিশন বাংলা ডেস্ক: সশস্ত্র বাহিনীর সদস্যরা কারাগারের বাইরের একটি প্রাচীর ভাঙার জন্য বোমা বিস্ফোরণ করলে ঘটনাস্থলেই কারারক্ষী, বন্দি এবং বাইরে অবস্থানরত সশস্ত্র সদস্যরা নিহত হন।

বুধবার উত্তরাঞ্চলীয় বেলেম শহরের সান্টা ইজাবেল প্রিজন কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।

এতে আহত হন আরো ৪ রক্ষী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জেলের নিরাপত্তা কর্তৃপক্ষ জানান, তাদের সদস্যরা জেল ভাঙার ঘটনা টের পেয়ে কারাগারটি ভেতর ও বাইরে উভয় দিক থেকেই ঘিরে ফেলেছিলো।

তবে এরমধ্যে কোন বন্দি পালিয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানান তারা।

এর আগে দেশটির মানাউস শহরের একটি কারাগারে দাঙ্গা ছড়িয়ে পড়ার ঘটনায় ৫৬ জন নিহত হয়েছিলো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com