শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত (মোট ১৬ ঘণ্টা) আশুলিয়া ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

কারণ হিসেবে বলা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন-৩ এর এলাইনমেন্টে পাইপলাইন স্থানান্তর কাজের কারণে সাময়িক সময় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুলিয়া টিবিএস হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত,সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com