মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দুই সিটিতে মনোনয়ন জমার সময় শেষ হচ্ছে আজ

দুই সিটিতে মনোনয়ন জমার সময় শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। ইতোমধ্যে আওয়ামী লীগ-বিএনপি, জাতীয় পার্টি, সিপিবিসহ অধিকাংশ দল এ নির্বাচনে অংশ নিতে প্রার্থী চূড়ান্ত করেছে। এবারই প্রথম দলীয় প্রতীকে ভোটে হচ্ছে এই দুই সিটিতে।

 গাজীপুরে নৌকা প্রতীকে লড়ার জন্য নতুন প্রার্থী জাহাঙ্গীর আলমকে ও খুলনায় গতবার হেরে যাওয়া প্রার্থী তালুকদার আবদুল খালেককে প্রার্থী করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মেয়র পদে ধানের শীষ প্রতীকে ভোট করতে গাজীপুরে বিএনপির মনোনয়ন পেয়েছেন হাসানউদ্দিন সরকার। আর খুলনায় প্রার্থী হচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু। গাজীপুরে এম এ মান্নান এবং খুলনায় মনিরুজ্জামান মনি ২০১৩ সালের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের হারিয়ে এখনও মেয়রের দায়িত্বে রয়েছেন।

১৫ মে ভোটের দিন রেখে দুই সিটির যে তফসিল নির্বাচন কমিশন দিয়েছে, সেখানে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ১৫-১৬ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল ঠিক করে দেওয়া হয়েছে।

৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে ভোটার আছেন ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। আর খুলনা সিটির ৩১টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল গাজীপুর সিটি করপোরেশনে এবং খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com