সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর

জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর করেন তারা।

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে গণঅভ্যুত্থানকে ভিত্তি ধরে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি, দ্বিতীয় ধাপে আদেশের প্রশ্নে গণভোট এবং সর্বশেষ ধাপে আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা (সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ) দিয়ে বাস্তবায়নের সুপারিশ থাকছে।

গতকাল সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক করেন কমিশনের সদস্যরা। সেখানে সনদ বাস্তবায়নের জন্য সুপারিশমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের প্রস্তুত করা সুপারিশের খসড়ার প্রতি প্রধান উপদেষ্টা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

এ বিষয়ে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টাকে সনদ বাস্তবায়নের সুপারিশগুলো অবহিত করা হয়েছে। এ ব্যাপারে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com