মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক ব্যবস্থা -র‌্যাবের মহাপরিচালক

কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক ব্যবস্থা -র‌্যাবের মহাপরিচালক

ভিশন বাংলা ডেস্কর‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আগামীকালের বর্ষবরণকে কেন্দ্র করে নারীদের হয়রানিসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নারীদের হয়রানিরোধে রমনা পার্ক ও হাতিরঝিল এলাকায় প্রথমবারের মতো দায়িত্ব পালন করবে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার রমনা বটমূলে ১লা বৈশাখের নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

বেনজীর আহমেদ বলেন, দেশবাসী বর্ষবরণের জন্য উন্মূখ হয়ে আছেন। আগামীকাল উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য দেশব্যাপী নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে র‌্যাব।

তিনি বলেন, জনগণের উৎসব আনন্দমুখর করতে আমরা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত। রমনাসহ অন্যান্য জায়গায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করবে র‌্যাব।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় কে, কী বলছে সে বিষয়ে নজরদারি করা হবে বলেও জানান র‌্যাবের এ মহাপরিচালক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com