মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
টঙ্গী দুর্ঘটনা: ৫ ঘণ্টা পর ঢাকার পথে রেল চালু

টঙ্গী দুর্ঘটনা: ৫ ঘণ্টা পর ঢাকার পথে রেল চালু

নিজস্ব প্রতিবেদকটঙ্গীতে দুর্ঘটনার কারণে পাঁচ ঘণ্টা রেলপথ বন্ধ থাকার পর ঢাকা থেকে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।

জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার রোববার বেলা সোয়া ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় লাইনচ্যুৎ হয়ে দুর্ঘটনায় পড়লে চারজন নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হন।
ওই দুর্ঘটনার পর লাইন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে রিলিফ ট্রেন এসে আপ লাই (ঢাকা থেকে আসা রেললাইন) ক্লিয়ার করলে সেই পথে ট্রেন চলাচল শুরু হয় বলে টঙ্গীর স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. মিয়া জাহান জানান, বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা ঈশাখা এক্সপ্রেস ওই দুর্ঘটনার কারণে আটকে ছিল।
লাইন ক্লিয়ার হওয়ার পর বিকেল সাড়ে ৫টায় ট্রেনটি টঙ্গী অতিক্রম করে।
ঘটনাস্থল ঘুরে দেখে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, প্রাথমিক তথ্যে তাদের মনে হয়েছে, সিগন্যাল ম্যান সংকেত দিতে দেরি করায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে একটি তদন্ত কমিটি হয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখবে।
রেলওয় পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আরিফুজ্জামানকে প্রধান করে গঠিত ওই কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির এসআই রাকিবুল হক জানান, টঙ্গী জংশন ছাড়ার পরপরই নতুনবাজার এলাকায় দুর্ঘটনায় পড়ে জামালপুর কমিউটার।
“ট্রেনটির পেছনের চারটি বগি লাইনচ্যুত হলেও গতির কারণে ওই অবস্থায় ট্রেনটি কয়েকশ গজ এগিয়ে যায়। এক পর্যায়ে দুটি বগি কাত হয়ে যায়।
কমলাপুর রেলওয়ে থানার ওসি মো. ইয়াসিন জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ছাদে থাকা যাত্রীরা লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মো. শাহাদাত (৩৮) নামে আরও একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ির এএসআই বাবুল মিয়া জানান।
ঢাকা মেডিকেলে ভর্তি বাকি ছয়জন হলেন,  বাদল (২৮), সবুজ (৪০), ইসরাফিল (১২),আলমগীর (৩২), বাদল (৫০) ও মো. শরিফ (২৮)। তাদের শরীরে বিভিন্নস্থানে জখম রয়েছে।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইরাম শাহরিয়ার জানান, ওই দুর্ঘটনায় আহত মোট ২৬জন বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। তাদের মধ্যে আটজনকে তিনি ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ঘটনাস্থলে নিহত তিনজনের লাশ উদ্ধার করে রেল পুলিশের কাছে হস্তান্তর করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ওই তিনজনের পরিচয় জানা যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com