শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খান-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য এবং ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন,
“মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালে যারা দেশকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন তখনই হবে, যখন এ দেশে ন্যায়বিচার, ইনসাফ ও আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী কখনো ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশ গঠনের রাজনীতিতে বিশ্বাস করে। বিজয়ের চেতনা বাস্তবায়ন করতে হলে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আব্দুল হাই।

এছাড়াও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, মতিউর রহমান খান, মোয়াবিয়া হোসেন, মাস্টার মশিউর রহমান, পৌর গণমানুষের নেতা শরিফুল ইসলাম, মাওলানা শরিফুর রহমান খান টিটো, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com