মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠাই শহীদদের আত্মত্যাগের সম্মান : তারেক রহমান রমজানে নতুন সূচিতে চলবে হাইকোর্ট ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত ইসির তারেক রহমানকে জামায়াত আমিরের ডিবেটের আমন্ত্রণ সংঘর্ষের পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, নতুন ঘোষণা মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য: মাদক বিরোধী সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় আধিপত্যের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত ‘নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত’

কুমিল্লায় ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও মাদক আটক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৮৭ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী ও মাদকদ্রব্য আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানান ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে ২৪ ডিসেম্বর ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরাজ খানের উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্স দলটি সন্ধ্যা ৬টায় কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, ডারবিন ক্রিম ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

এছাড়া রাতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী ৮ কিলোমিটার এলাকার মধ্যে পৃথক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির পাহাড়পুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৪ কেজি গাঁজা আটক করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার টাকা। একইদিন চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিওপির রাঙ্গামাটি এলাকা থেকে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজারমূল্য ২৫ লাখ ৮ হাজার টাকা। পাশাপাশি আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ কামারখা জোড়া ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ লাখ ৪১ হাজার ৯৪০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় মোট ৮৭ লাখ ৩৮ হাজার ৭৯০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com