শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রোহিঙ্গা নারীদের যৌন নির্যাতন: জাতিসংঘের কালো তালিকায় মিয়ানমার সেনাবাহিনী

রোহিঙ্গা নারীদের যৌন নির্যাতন: জাতিসংঘের কালো তালিকায় মিয়ানমার সেনাবাহিনী

ভিশন বাংলা ডেস্কমিয়ানমারের সেনাবাহিনীকে জাতিসংঘের কালো তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে। রোহিঙ্গা মুসলিম নারীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতিসংঘ এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব প্রতিবেদনে বলেন, বেশিরভাগ রোহিঙ্গা মুসলিম নারী মিয়ানমারের সেনা সদস্যদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এ কারণে ওই নারীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা এখন অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যে জীবনযাপন করছেন।

ওই প্রতিবেদনে তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে সেনা সদস্যরা নারীদের ওপর যৌন নির্যাতন চালাতো, যাতে তারা মিয়ানমার ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও মিয়ানমারে সেনা সদস্যদের হাতে রোহিঙ্গা মুসলমান নারীদের যৌন নির্যাতনের বিষয়টি স্বীকার করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কন্যা শিশুরাও ওই নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com