শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
‘বিনা ভোটের নির্বাচন বাংলার মাটিতে আর হবে না’

‘বিনা ভোটের নির্বাচন বাংলার মাটিতে আর হবে না’

নিজস্ব প্রতিবেদকজাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি এবার কেন্দ্রে কেন্দ্রে দূর্গ গড়ে তুলবে। বিনা ভোটের নির্বাচন আর বাংলার মাটিতে হতে দেওয়া হবে না।

আজ সোমবার দুপুরে নীলফামারীর ডাক বাংলা মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, জাতীয় পার্টি একটি আস্থার সংগঠন। এ সংগঠনের প্রতি সকলেই আস্থা রাখতে পারে। তাই তো দেশের সচেতন মানুষ ও রাজনীতিবিদদের জন্য এ দলের রাস্তা সার্বক্ষণিক খোলা। জাতীয় পার্টি আজ একটি সুসংগঠিত দলে পরিণত হয়েছে। দেশের সাধারণ মানুষ এ দলের প্রতি আজ আস্থা পাচ্ছে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে যদি জনগণ ভোট দিতে পারে তবে আওয়ামী লীগের আর কোনো পাত্তাই থাকবে না।

জনসভায় এরশাদ ছাড়াও আরো বক্তব্য রাখেন, দলের কো-চেয়ারম্যান জিএম কাদের মশিউর রহমান রাঙা ও রংপুর সিটি মেয়র।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com