মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় পৌঁছেছেন তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসভবনে যান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় যাবেন তারেক রহমান। নির্বাচনের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে জয় পেয়েছে ২০৯টিতে। জোটের শরিক দলগুলো পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে নতুন সংসদে বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।

এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তারেক রহমান ঢাকা ও বগুড়া—দুটি আসনেই বিজয়ী হয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ফলাফল দেশের রাজনৈতিক সমীকরণে নতুন বাস্তবতা তৈরি করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com