বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী উৎসবের আমেজে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
নেত্রকোনায় মাদকসহ নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

নেত্রকোনায় মাদকসহ নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় মাদক সংশ্লিষ্ট ঘটনায় জহুরা খাতুন (৪৫) নামে এক নারীকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান

জেলা থেকে প্রেরিত তথ্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালানো হয়। এসময় জহুরা খাতুনের বসতঘরে তল্লাশি করে ১০ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত মাদকের প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জহুরা খাতুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com