শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:

নরসিংদীর মাধবদীতে সংঘটিত আলোচিত আমেনা ধর্ষণ ও হত্যা মামলায় মূলহোতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সাম্প্রতিক এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাধবদী থানায় মামলা নং–২৫ দায়ের করা হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৯(৩)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৪১/৩৬১/৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
মামলার বাদী নিহত আমেনার মা ফাহিমা বেগম। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় হলেও বর্তমানে তিনি মাধবদীর কোতয়ালিয়ারচর এলাকায় মতিন মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—কোতয়ালিয়ারচরের মাদুর বাড়ির শাহজাহানের ছেলে নূর মোহাম্মদ ওরফে নুরা; মাধবদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোতয়ালিয়ারচরের সাদু খলিফার বাড়ির মৃত শাহাবুদ্দিনের ছেলে এবাদুল্লাহ; একই এলাকার মাদুর বাড়ির হান্নান মুন্সীর ছেলে হযরত আলী; গাফফার; মৃত নাজির দেওয়ানের ছেলে আহম্মেদ আলী মেম্বার ওরফে আহমেদ দেওয়ান; বাঘের বাড়ির আহম্মদ দেওয়ানের ছেলে মো. এমরান; দেওয়ান বাড়ির মৃত শাহজাহানের ছেলে ইসহাক ওরফে ইছা; মাদুর বাড়ির দেওয়ান আলীর ছেলে আবু তাহের; এবং বিলপাড় এলাকার মো. আজগর আলীর ছেলে মো. আইয়ুব আলী।
পুলিশ জানায়, এদের মধ্যে নূর মোহাম্মদ ওরফে নুরা, এবাদুল্লাহ, হযরত আলী, গাফফার, আহম্মেদ আলী মেম্বার ওরফে আহমেদ দেওয়ান, মো. এমরান এবং মো. আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
তদন্তকারী কর্মকর্তা মো. ওমর কাইয়ুম (নি.) জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—অভিযুক্তরা কৌশলে আমেনাকে ফুসলিয়ে অপহরণ করে কোতয়ালিয়ারচর বাজারের পেছনে চৈতি টেক্সটাইলের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় সরাসরি অংশ নেয় নুরা, এবাদুল্লাহ, হযরত আলী ও গাফফার। পরে বিষয়টি স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
পরবর্তীতে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বড়ইতলা তিন রাস্তার মোড়ে আমেনা ও তার পরিবারের সদস্যদের পথরোধ করা হয়। সেখান থেকে আমেনাকে পুনরায় অপহরণ করে স্থানীয় জাকির হোসেনের সরিষা ক্ষেতে নিয়ে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।
জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com