বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী উৎসবের আমেজে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান

নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান

মোঃ মোবারক হোসেন নাদিম, স্টাফ রিপোর্টার :

নরসিংদীর মনোহরদী উপজেলার পৌর এলাকার হিন্দুপাড়ায় পৃথক দুটি অভিযানে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (০১ মার্চ ২০২৬) মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক সেবনকালে হাতেনাতে ধরা পড়েন রিফাত ও জয় বিশ্বাস। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিফাতকে দুই মাসের কারাদণ্ড এবং জয় বিশ্বাসকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম। পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ নিয়ে ঘটনাস্থল থেকে দুই মাদকসেবীকে আটক করতে সক্ষম হয়।

অভিযান শেষে ওসি মোঃ শাহিনুল ইসলাম জানান, মাদককারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে প্রশাসন ও পুলিশ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে বলেও তিনি জানান।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com