মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভিশন বাংলা ডেস্ককমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি সোমবার সৌদি আরবে মুসলিম দেশগুলোর এক যৌথ সামরিক মহড়ায় অংশ নেন। আগামী ১৯ ও ২০ এপ্রিল কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সোমবার স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিট) লন্ডনের লুটন বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মের প্রতিনিধি নিল হল্যান্ড।
কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য হল টুওয়ার্ডস এ কমন ফিউচার। এর আলোকে গণতন্ত্রের বিকাশ, মানবাধিকার, আইনের শাসন, শিক্ষা প্রসার, স্বাস্থ্য সেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনসহ জাতিসংঘের এজেন্ডা ২০৩০ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও একইসঙ্গে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় প্রাধান্য পাবে।
প্রধানমন্ত্রীকে উইমেন্স ফোরামের একটি পর্বে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ জানান কমনওয়েলথ মহাসচিব। শীর্ষ সম্মেলনে রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা কমনওয়েলথের সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে তুলে ধরবেন শেখ হাসিনা। তিনি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ থিংক ট্যাংক ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আয়োজিত উচ্চ পর্যায়ের একটি পর্বে ‘উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ: নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ বিষয়ে মূল বক্তব্য রাখবেন।
এর আগে সোমবার সৌদি আরবের নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোর এক যৌথ সামরিক মহড়ার সমাপনী ও কুচকাওয়াজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-জুবাইলে ‘গাল্ফ শিল্ড-১’ শীর্ষক ওই সামরিক  কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানান বাদশা সালমান।
ওই অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সোমবার বিকেলে সৌদি আরবের দাম্মাম শহর থেকে লন্ডনের উদ্দেশে রওয়ানা হন বাংলাদেশ সরকারপ্রধান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com