শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পবিত্র পবিত্র শবে বরাত ১ মে

পবিত্র পবিত্র শবে বরাত ১ মে

নিজস্ব প্রতিবেদকআগামী ১ মে মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে। বাংলাদেশের আকাশে মঙ্গলবার (১৭ এপ্রিল) ১৪৩৯ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত জানায়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, আগামীকাল বুধবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ১৪ শাবান ১ মে, মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানসহ প্রমুখ।

ড. মোয়াজ্জেম হোসেন বলেন, সারাদেশের ৮ থেকে ১০টি জেলায় জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবনকেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে। মেঘের কারণে সব জায়গায় পরিষ্কার দেখা না গেলেও, চাঁদ দেখা গেছে সূত্রে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুসারে আগামী ১ মে শবে বরাত ও আগামীকাল থেকে শাবান মাস গণনা শুরু হবে।

শবে বরাত বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন। শবে বরাতের পরের দিন বাংলাদেশে সরকারি ছুটি থাকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com