ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

তেল, মাটি, স্বাস্থ্যখাত ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

নরসিংদীতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:

নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
সভায় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো সত্য উদঘাটন করা। তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “আপনারা সাংবাদিক, আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। তবে সংবাদ প্রচারে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে।”
তিনি আরও বলেন, জেলায় জ্বালানি সংকট, নদী দূষণ, মানহীন ডায়াগনস্টিক সেন্টার এবং লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এসব অনিয়ম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলেও তিনি জানান।
সভায় নরসিংদী জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ আওয়াল, সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম মতি (গ্লোবাল টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক সজল ভূঁইয়া (এসএ টিভি)সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, জেলায় অবৈধভাবে অকটেন ও পেট্রোল বিক্রি, রাতের আঁধারে তেল পাচার, এবং মাটি কেটে নেওয়ার মতো নানা অনিয়ম চলছে। এছাড়া জ্বালানি সংকট ও নদী দূষণ পরিস্থিতিও ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
এছাড়াও সভায় মাদক সেবন, চুরি-ডাকাতি ও ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির বিষয়েও উদ্বেগ তুলে ধরেন সাংবাদিকরা। তারা এসব অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সাংবাদিকদের সাথে সমন্বয় রেখে কাজ করা হবে।

ভিশন বাংলা ২৪

শনিবার, ১৬ মে ২০২৬

নরসিংদীতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত