শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ডিমলায় ৮৫ বোতল ফেন্সিডিলসহ যুবক বিজিপির কাছে আটক

ডিমলায় ৮৫ বোতল ফেন্সিডিলসহ যুবক বিজিপির কাছে আটক

নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্ত এলাকায় ১৫/০৪/২০১৮ তারিখে ৮৫ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল সিমসহ আপন হক(২৪) নামে এক মাদক ব্যবসায়কে আটক করেছে ৭ বিজিবি। আটক মাদক ব্যবসায়ী ডিমলা উপজেলা পশ্চিম ছাতনাই ইউনিয়নের তহিদুল ইসলামের পুত্র।

আজ রোববার ভোরে নীলফামারীর ডিমলা উপজেলার অভ্যন্তরে গোমনাতি ডাইরেকশন রোড এলাকায় আটক করে।

পুলিশ সূত্রে জানাগেছে, ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্ত ফাঁড়ি একটি টহল দল উপজেলার শোভানগঞ্জ সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় গোমনাতী ডাইরেকশন রোড এলাকায় শনিবার রাত সাড়ে তিনটার দিকে আপন হক নামে এক যুবককে একটি মোটল সাইকেলসহ আটক করা হয়। এ সময় বিজিবি’র তল্লাশিতে ওই মটর সাইকেলে বিশেষ ভাবে বাঁধা ভারতীয় ৮৫ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোনসহ ৪টি মোবাইল সিম কিছু টাকা পাওয়া যায়।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটক আপন হক বলেন, সে দীর্ঘ দিন থেকে এভাবে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক দ্রব্য ডোমারসহ বিভিন্ন স্থানে পাচার ও বিক্রি করে আসছে। সে আরো জানায়, ফেন্সিডিল গুলো মূলত ডিমলা উপজেলার মধ্যছাতনাই গ্রামের মাদক স¤্রাট বলে পরিচিত মৃত মস্তাজ আলীর ছেলে মাহাবুল হোসেন(৫০) ও মোখলেছুর রহমানের(৪৫)। এছাড়া এ ২জনের সাথে একই গ্রামের ইনছান আলী(৩২) ও খাইরুল আলম(৩৬) জড়িত।
এ ঘটনায় বালাপাড়া সীমান্ত ফাঁড়ির ৭ বিজিবি হাবিলদার নুলল আমিন ভূঁইয়া বাদী হয়ে আটক আপন হকসহ ৫জনকে আসামী করে রোববার দুপুরে থানায় একটি মামলা করেছে। আটককৃত মালামালের মূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা। ডিমলা থানার এসআই শাহ সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিমলা থেকে মিলন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com