শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সাবেক মার্কিন ফার্স্ট লেডি বারবারা বুশ মারা গেছেন

সাবেক মার্কিন ফার্স্ট লেডি বারবারা বুশ মারা গেছেন

ভিশন বাংলা ডেস্কমার্কিন সাবেক ফার্স্ট লেডি ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা বারবারা বুশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

 বারবারা বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের স্ত্রী; আর দেশটির ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুশ পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে বারবারার মৃত্যুর খবর জানানো হয়।

ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত বারবারা বুশের শারীরিক অবস্থা কিছু দিন ধরেই খারাপের দিকে যাচ্ছিল। গত রবিবার বুশ পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তিনি আর চিকিৎসা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তার মৃত্যুর পর ছেলে জর্জ ডব্লিউ বুশ এক বিবৃতিতে বলেছেন, ‘বারবারা বুশ ছিলেন অসাধারণ একজন ফার্স্ট লেডি, তার জায়গায় তিনি ছিলেন অনন্য। লাখো মানুষের মধ্যে তিনি প্রাণচাঞ্চল্য, ভালোবাসা আর সাক্ষরতা ছড়িয়ে গেছেন।’

বারবারা বুশের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com