শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
‘মুক্তিযোদ্ধাদের আরো ৩টি বোনাস-ভাতা দেয়ার পরিকল্পনা রয়েছে’

‘মুক্তিযোদ্ধাদের আরো ৩টি বোনাস-ভাতা দেয়ার পরিকল্পনা রয়েছে’

নিজস্ব প্রতিবেদকজুলাই মাস থেকে মুক্তিযোদ্ধাদের জন্য নতুন করে আরো ৩টি বোনাস-ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার সকালে চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা ইউনিটের নতুন কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধারা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দুটি বোনাস-ভাতা পেয়ে থাকেন। আগামী বাজেটের পর জুলাই থেকে ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ও পহেল বৈশাখের বোনাস-ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। আর এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেনতার সরকার সাধারণ মুক্তিযোদ্ধাদের সকল দাবি পূরণ করবে।

কোটা বাতিল প্রসঙ্গে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, কোটা সংস্কার বাতিল নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য সারা দেশের লাখ লাখ মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। প্রধানমন্ত্রী বর্তমানে বিদেশ রয়েছেন, বিদেশ থেকে ফিরলেই এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের দাবি নিয়ে আলোচনা করা হবে। একই সাথে কোটা সংস্কার বাতিল নিয়ে ঢাকাতে একটি মুক্তিযোদ্ধা মহাসমাবেশের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, পুলিশ সুপার মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল হক মালিক ও আবু হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও জেলা মহিলা লীগের সভানেত্রী কহিনুর বেগম।

এর আগে মন্ত্রী চুয়াডাঙ্গায় পৌঁছালে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মুক্তিযোদ্ধা সংগঠনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে মুক্তিযোদ্ধা ইউনিটের নতুন কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মন্ত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com